গাদ্দাফির বিতর্কিত কাজের নতুন তথ্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার সাবেক স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির বিতর্কিত জীবনযাপন ও কর্মকাণ্ড সম্পর্কে সম্প্রতি কিছু নতুন তথ্য গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
গাদ্দাফির সাবেক নিরাপত্তাপ্রধান মানসুর দাউ দাবি করেছেন, নিজের ভোগবিলাসের জন্য বিভিন্ন জায়গা থেকে নারী খুঁজে আনতে একটি আলাদা সরকারি বিভাগ খুলেছিলেন দেশটির সাবেক স্বৈরশাসক।
মানসুরের এই দাবির বরাত দিয়ে ‘ডেইলি মেইল’ একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ওই প্রতিবেদনের বরাত দিয়ে বার্তা সংস্থা আইএনএস জানায়, কয়েক দশকের শাসনামলে শত শত নারীর ওপর যৌন নির্যাতন চালিয়েছেন গাদ্দাফি। ত্রিপোলির প্রাসাদে অনেক নারীকে আটকে রাখতেন তিনি। আর গাদ্দাফির নানা সব খেয়ালি ইচ্ছা পূরণে সাহায্যকারী কর্মকর্তারা দ্রুত পদোন্নতি পেয়ে যেতেন।