গাদ্দাফির মৃত্যুও ছিলমর্মান্তিক: মুগাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির মৃত্যু সে দেশে নিহত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেন্সের মৃত্যুর মতোই মর্মান্তিক ও বেদনাদায়ক। গাদ্দাফির মৃত্যু আফ্রিকার জন্য এক বিশাল ক্ষতি।’গত বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার সময় এ মন্তব্য করেন জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে। মুগাবে (৮৮) যুক্তরাষ্ট্র, জাতিসংঘ ও ন্যাটো বাহিনীর বিভিন্ন কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, লিবিয়ায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেন্সের মৃত্যুর ঘটনার মতো গাদ্দাফির মৃত্যুও মর্মান্তিক। তিনি আরও বলেন, গাদ্দাফির মৃত্যু আফ্রিকার জন্য বিশাল ক্ষতি। মার্চে নির্বাচন: আগামী নভেম্বরে গণভোট দিয়ে নতুন সংবিধান প্রণয়ন করে সেই সংবিধানের অধীনে ২০১৩ সালের মার্চে দেশে নির্বাচন দিতে চান জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে। দেশটির সুপ্রিম কোর্টে প্রেসিডেন্টের পক্ষ থেকে দায়ের করা নথিপত্র থেকে বিষয়টি ধারণা করা হচ্ছে। বিবিসি ও রয়টার্স।