গাদ্দাফির সাবেক মুখপাত্র মুসা ইব্রাহিম গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার নিহত নেতা মুয়াম্মার গাদ্দাফির সাবেক মুখপাত্র মুসা ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার প্রধানমন্ত্রী আলি জিদানের কার্যালয় এক বিবৃতির মাধ্যমে এ কথা জানিয়েছে।বিবৃতিতে বলা হয়েছে, রাজধানী ত্রিপোলি থেকে ৬৫ কিলোমিটার উত্তরে অবস্থিত তারহুনা এলাকা থেকে সরকারি বাহিনী মুসাকে গ্রেপ্তার করেছে। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তারহুনা থেকে ত্রিপোলিতে আনা হয়েছে। তবে প্রধানমন্ত্রীর কার্যালয় মুসাকে গ্রেপ্তারের খবরের সত্যতার প্রমাণ হিসেবে কোনো ছবি বা ভিডিওচিত্র সরবরাহ করা হয়নি।লিবিয়ায় গত বছর যখন সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে তুমুল লড়াই চলছিল, তখন ত্রিপোলিতে রিক্সোস হোটেলে মুসা ইব্রাহিম নিয়মিত সংবাদ সম্মেলন করতেন। ওই সময় আন্তর্জাতিক গণমাধ্যমে তিনি অত্যন্ত পরিচিত হয়ে ওঠেন। বিবিসি।