গাধার নাম সিসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেনারেল আল-সিসি
জেনারেল আল-সিসি

নিজের গাধাকে দেশের সেনাপ্রধানের নাম দেওয়ায় মিসরের এক কৃষককে গ্রেপ্তার করা হয়েছে। জেনারেল আবদেল ফাতাহ আল-সিসির অবমাননার অভিযোগে ওমর আবু আল-মাগদ আলী আল-সাগির নামের ওই কৃষককে গত শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয়। মধ্য মিসরের কেনা প্রদেশে এ ঘটনা ঘটেছে। গাধার মাথায় একটি সেনা টুপি পরিয়ে তার পিঠে চড়ে গ্রামের মাঝখান দিয়ে চলেছিলেন আল-সাগির। রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেনা শনিবার এ খবর দিয়ে বলেছে, বিষয়টি সরাসরি সেনাবাহিনীর প্রতি অবমাননাকর বলে মনে করছে কর্তৃপক্ষ। গত ৩ জুলাই ইসলামপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করা জেনারেল আল-সিসি সেনাপ্রধান ছাড়াও একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের উপপ্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী। জিয়ো টিভি।