গান ডাউনলোড করায় জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইটিউনে ২৪টি গান ডাউনলোড করতে মাত্র ২৪ ডলার খরচ হওয়ার কথা। কিন্তু যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের এক নারীকে গুনতে হবে পুরো ১৫ লাখ ডলার। অর্থাৎ গানপ্রতি ৬২ হাজার ৫০০ ডলার! চার সন্তানের জননী ওই নারীর নাম টমাস র্যাসেট। ২০০৬ সালে র্যাসেট অবৈধভাবে ২৪টি গান ডাউনলোড করেন। পরে বিষয়টি আদালতে গড়ায়। আদালত থমাস র্যাসেটকে ১৫ লাখ ডলার জরিমানা করেন। এপি।