গান্ধীর দেহভস্ম ছড়িয়ে দেওয়া হলো দক্ষিণ আফ্রিকা উপকূলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের স্বাধীনতার নায়ক মহাত্মা গান্ধীর দেহভস্ম গতকাল শনিবার দক্ষিণ আফ্রিকা উপকূলে ভারত মহাসাগরে ছড়িয়ে দেওয়া হয়েছে। গান্ধীর ওই দেহভস্ম কয়েক দশক ধরে গান্ধী পরিবারের এক বন্ধুর কাছে সংরক্ষিত ছিল। গান্ধী পরিবারের পক্ষ থেকে এ কথা জানানো হয়।অহিংস আন্দোলনের প্রবক্তা মহাত্মা গান্ধীর নাতনি ইলা গান্ধী জানান, ওই অনুষ্ঠানে যোগ দেন প্রায় ২০০ মানুষ। সবকিছু চমত্কারভাবে শেষ হয়েছে। এটা ছিল একটি চমত্কার অনুষ্ঠান। বার্তা সংস্থা এএফপির একজন আলোকচিত্রী জানান, সূর্যোদয়ের আগমুহূর্তের ওই অনুষ্ঠানটি ছিল ভাবগম্ভীর। দেহভস্ম পানিতে ছড়িয়েদেওয়ার আগে প্রার্থনা করেন হিন্দু ধর্মগুরুরা। তারপর গান্ধীর প্রপৌত্র ছাইভস্ম সাগরে ঢেলে দেন। এরপর গান্ধীকে চূড়ান্ত বিদায় জানানোর প্রতীকী চিহ্ন হিসেবে সাগরে ফুল ছিটিয়েদেয় সমবেত মানুষ।ব্রিটেন থেকে ভারতের স্বাধীনতা অর্জনের মাত্র কয়েক মাস পরেই ১৯৪৮ সালের ৩০ জানুয়ারি এক উগ্রপন্থী জাতীয়তাবাদীর গুলিতে প্রাণ হারান অহিংস আন্দোলনের প্রবক্তা মহাত্মা গান্ধী। মৃত্যুর পর হিন্দু ধর্মরীতি অনুযায়ী তাঁর মরদেহ পোড়ানো হয়।সাধারণত শব-দাহের কয়েক দিনের মধ্যেই দেহভস্ম নদী কিংবা সাগরে ছড়িয়ে দেওয়া হয়। কিন্তু গান্ধীর দেহভস্ম কয়েক ভাগে ভাগ করে ভস্মাধার ভারত ও বিশ্বের বিভিন্ন এলাকায় পাঠানো হয়।একটি ভস্মাধার পাঠানো হয়েছিল দক্ষিণ আফ্রিকায়। আইনচর্চার জন্য ১৮৯৩ সালে দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলেন মহাত্মা গান্ধী।গান্ধী ডেভেলপমেন্ট ট্রাস্ট ইন ডারবান জানায়, পরিবারের অজান্তে গান্ধীর দেহভস্মের ছিটেফোঁটা নিজের কাছে সংরক্ষণ করেন বিলাস মেহতা নামের এক নারী। সারা জীবন গোপনে ওই দেহভস্ম সংরক্ষণ করেন তিনি।ইলা গান্ধী বলেন, স্মারক চিহ্ন হিসেবে দেহভস্মের কিছু অংশ নিজের কাছে সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছিলেন ওই নারী। তিনি উপলব্ধি করতে পারেননি, দেহভস্ম ছড়িয়ে দেওয়া হিন্দু ধর্মের রীতি। মেহতার মৃত্যুর পর তাঁর পুত্রবধূ সংরক্ষিত দেহভস্ম গান্ধী পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। এএফপি।