গাম্বিয়ায় ১০০ কোটি ডলারের কোকেন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফ্রিকার দেশ গাম্বিয়ায় আড়াই টন কোকেন আটক করা হয়েছে। আটক করা এ মাদকের আনুমানিক মূল্য প্রায় ১০০ কোটি মার্কিন ডলার। এগুলোর গন্তব্যস্থল ছিল ইউরোপ। গাম্বিয়া ও ব্রিটিশ গোয়েন্দা সদস্যরা যৌথ অভিযান চালিয়ে এগুলো আটক করেন। এ কোকেন দেশটির রাজধানী বানজুলের কাছে একটি গুদামে ছিল। একজন ব্রিটিশ কর্মকর্তা গতকাল বুধবার কোকেন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।গাম্বিয়া কর্তৃপক্ষ জানায়, এই মাদক পাচারের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বিভিন্ন দেশের কমপক্ষে ১২ জন নাগরিককে আটক করা হয়েছে। বিবিসি ও এএফপি।