গাড়িবোমা হামলার দায়ে ইরাকে তিন ভাইয়ের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকে গাড়িবোমা হামলার দায়ে তিন ভাইসহ চারজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। গতকাল সোমবার কর্তৃপক্ষ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।বিবৃতিতে বলা হয়, রাজধানী বাগদাদের বায়া এলাকায় বোমা হামলার সঙ্গে জড়িত থাকার অপরাধে তিন ভাইসহ চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন ইরাকের কেন্দ্রীয় ফৌজদারি আদালত। ২০০৭ সালের মার্চে ওই গাড়িবোমা হামলা চালানো হয়েছিল। আল-কায়েদার সঙ্গে জড়িত ওই চার ব্যক্তি অপরাধ স্বীকার করেছেন। আরও বিভিন্ন সন্ত্রাসী হামলায় তাঁদের সংশ্লিষ্টতা ছিল।ইরাকি কর্তৃপক্ষ ৭ ফেব্রুয়ারি ১৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর করে। ওই ব্যক্তিদের কয়েকজন আল-কায়েদার সঙ্গে জড়িত ছিলেন। ইরাকে চলতি বছর এ পর্যন্ত ৬৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এ ছাড়া গত বছর মোট ৬৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়। এএফপি।