গাড়ির দরজা খোলা পেয়ে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাড়ির তেলের পাইপলাইনে ফুটো হয়ে তেল ঝরছিল। গাড়ির নিচে শুয়ে তা পরীক্ষা করছিলেন গাড়ির মালিক ক্রিস্টোফার বিশপ। গাড়িটি দাঁড়ানো থাকলেও ইঞ্জিন ছিল চালু। চালকের দরজাও ছিল খোলা। তা দেখে বিশপের পোষা কুকুর ট্যাসির মাথায় কোন খেয়াল চাপল, সুড়ুত করে সে ঢুকে পড়ল গাড়ির ভেতর। উঠে বসল চালকের আসনে। চাপ দিল গিয়ারে। ব্যস, অমনি চলতে শুরু করল গাড়ি।তবে চাকার নিচে চিঁড়েচ্যাপ্টা হওয়ার আগেই নিজেকে কোনোমতে রক্ষা করতে পারেন বিশপ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এ ঘটনা ঘটে। ফ্লোরিডার ডেইড সিটির বাসিন্দা বিশপের খুব প্রিয় কুকুর এটি। কিন্তু ট্যাসি যে এমন অঘটন ঘটাবে, তা তিনি বুঝতে পারেননি। এ ঘটনায় সামান্য আহত হন বিশপ। গাড়িটি একটি দেয়ালের সঙ্গে ধাক্কা লাগার আগেই তিনি দৌড়ে গিয়ে ইঞ্জিন বন্ধ করতে সক্ষম হন। পরে পাসকো রিজিওনাল মেডিকেল সেন্টারে ভর্তি হয়ে চিকিৎসা নেন তিনি। অরেঞ্জ অনলাইন।