গায়ে আগুন ধরিয়ে ব্রিটিশ ভিক্ষুর আত্মাহুতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্রান্সে বৌদ্ধধর্মাবলম্বী একজন ব্রিটিশ ভিক্ষু গায়ে আগুন ধরিয়ে আত্মাহুতি দিয়েছেন। তিব্বতে চীনা শাসনের প্রতিবাদে তিনি এই আত্মাহুতি দেন। ফ্রান্সের পুলিশ গতকাল শুক্রবার এই তথ্য জানিয়েছে।পুলিশ জানায়, ৩৮ বছরের ওই ভিক্ষু দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এলাকার লাবাস্টাইড-সেইন্ট-জর্জেস গ্রামে প্রতিষ্ঠিত নালন্দা বৌদ্ধ আশ্রমে পাঁচ বছর ধরে বসবাস করছিলেন। গত বৃহস্পতিবার আশ্রমের মাঠে তিনি গায়ে আগুন ধরিয়ে দেন।চীনা শাসনের প্রতিবাদে এবং তিব্বতে সার্বভৌমত্বের দাবিতে ২০১১ সালের মার্চ থেকে এ পর্যন্ত ৩০ জনেরও বেশি লোক গায়ে আগুন ধরিয়ে আত্মাহুতি দিয়েছে। এ নিয়ে চীনের রাজনীতিতে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। তিব্বতিদের অভিযোগ, চীন তাদের ধর্মীয় স্বাধীনতা খর্বকরছে এবং ভাষা ও সংস্কৃতিকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তবে বেইজিং বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে।এএফপি।