গিউন-হেকে জিজ্ঞাসাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ কোরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট পার্ক গিউন-হেকে গতকাল মঙ্গলবার সরকারি আইনজীবীরা জিজ্ঞাসাবাদ করেছেন। প্রেসিডেন্ট থাকার সময় দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তাঁকে সম্প্রতি দেশটির সাংবিধানিক আদালত বরখাস্ত করেন। গতকালের জিজ্ঞাসাবাদের বিষয়বস্তুও তাই ছিল। দুর্নীতির কেলেঙ্কারির জেরে পার্লামেন্টে অভিশংসন প্রস্তাব পাস হওয়ার পর দীর্ঘ শুনানি শেষে গিউন-হেকে বরখাস্তের রায় দেন সর্বোচ্চ আদালত। প্রেসিডেন্ট পদে থাকাকালে বিচার থেকে দায়মুক্তির আওতায় ছিলেন গিউন-হে। কিন্তু বরখাস্ত হওয়ার পর সে সুবিধা হারিয়েছেন তিনি।
এএফপি