গিনি-বিসাউয়ের প্রেসিডেন্ট গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গিনির-বিসাউয়ের অন্তর্বর্তী প্রেসিডেন্ট রাইমান্ডো পেরেইরাকে গ্রেপ্তার করেছে দেশটির সেনাবাহিনী। প্রেসিডেন্টের একজন নিরাপত্তারক্ষী এ খবর দিয়েছেন। তিনি এ ঘটনাকে অভ্যুত্থান বলে দাবি করেছেন। তবে সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, দেশের ক্ষমতা নেওয়ার কোনো ইচ্ছা তাদের নেই।ওই নিরাপত্তারক্ষী জানান, প্রেসিডেন্ট তাঁর নিজ বাসভবনে গত বৃহস্পতিবার সন্ধ্যায় একদল সেনাসদস্যের হাতে গ্রেপ্তার হন। গ্রেপ্তারের পর তাঁকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। এর আগে দেশটির প্রধানমন্ত্রী কারলোস গোমস জুনিয়রের স্ত্রী জানান, গত বৃহস্পতিবার রাতে তাঁদের বাসায় হামলা চালানো হয়। এ সময় প্রধানমন্ত্রী কারলোসকেও গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়। এএফপি।