গিনেস বুকে দিলীপ কুমার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার গিনেস বুকে জায়গা করে নিয়েছেন। পদ্মভূষণ, দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড, এনটিআর অ্যাওয়ার্ড ও ফিল্মফেয়ারসহ অসংখ্য পুরস্কার লাভ করায় তাঁর নাম গিনেস বুকে অন্তর্ভুক্ত করা হয়েছে। দিলীপ কুমারের স্ত্রী অভিনেত্রী সায়রা বানু এই খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা লন্ডনের গিনেস বুক কার্যালয় থেকে চিঠি পেয়েছি। এতে সর্বোচ্চসংখ্যক পুরস্কার লাভ করায় দিলীপ কুমারের নাম গিনেস বুকে তোলার কথা জানানো হয়েছে।’ গিনেস বুকে নাম ওঠার পর দিলীপ কুমার গিনেস বুকে স্থান পাওয়া অন্য ভারতীয় লোকজনের সঙ্গে একটি টিভি সিরিজে অংশ নেওয়ার প্রস্তাব পেয়েছেন। আগামী মাসে গিনেস বুকের নতুন সংস্করণে দিলীপ কুমারের নাম থাকবে। প্রসঙ্গত, দিলীপ কুমারের আসল নাম ইউসুফ খান। বিএসএস।