গিনেস বুকে হায়াবুসার তালিকাভুক্তির আবেদন
হায়াবুসা নামের জাপানি নভোযানটি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের তালিকায় অন্তর্ভুক্ত করার আবেদন করেছে জাপানের মহাকাশ গবেষণা সংস্থা (জাক্সা)। সবচেয়ে দীর্ঘ মহাকাশভ্রমণ এবং পৃথিবীর বাইরে চাঁদ ছাড়া অন্য কোনো স্থানে অবতরণের স্বীকৃতির জন্য এই আবেদন করা হয়েছে। গতকাল মঙ্গলবার জাক্সার এক কর্মকর্তা এ কথা জানান। সাত বছরের অভিযান শেষে গত সেমাবার পৃথিবীতে ফিরে আসে হায়াবুসা।জাপানি ভাষায় হায়াবুসা শব্দের অর্থ বাজপাখি। ২০০৩ সালে হায়াবুসাকে উৎক্ষেপণ করে জাক্সা। ২০০৫ সালে ইকোকাওয়া নামের গ্রহাণুতে গিয়ে সেখান থেকে নমুনা সংগ্রহের চেষ্টা করে। সোমবার সেটি পৃথিবীতে ফিরে আসে। ওই দিনই বিজ্ঞানীরা হায়াবুসার অবশেষ থেকে নমুনার ধারকপাত্রটি উদ্ধার করেন। তাঁরা এখন সেটি খুলে দেখবেন, সেখানে কোনো নমুনা আছে কি না। এই দীর্ঘ অভিযানে হায়াবুসা ৫০০ কোটি কিলোমিটার পথ পাড়ি দিয়েছে।জাক্সার ওই কর্মকর্তা বলেন, ‘প্রথম নভোযান হিসেবে মহাকাশে চাঁদ ছাড়া অন্য কোনো স্থানে অবতরণ ও পৃথিবীতে ফিরে আসা এবং সবচেয়ে দীর্ঘ মহাকাশভ্রমণের স্বীকৃতি হায়াবুসাকে দেওয়ার আবেদন করেছি আমরা।’ এএফপি।