গিনেস রেকর্ডে যুক্ত হওয়ার আগে খগেন্দ্রর সর্বশেষ পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের সবচেয়ে বেঁটে মানুষ হিসেবে স্বীকৃতি পেতে যাওয়া নেপালি কিশোর খগেন্দ্র থাপা মগরকে চূড়ান্ত পরীক্ষা করবেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের কর্মকর্তারা। আজ বৃহস্পতিবার ১৮ বছরে পা দেবেন খগেন্দ্র। তাঁর উচ্চতা মাত্র ২৫ দশমিক ৮ ইঞ্চি।গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের নেপালের মুখপাত্র সিদ্ধার্থ লামা বলেন, ‘একজন নেপালি চিকিৎসকের সামনে সকালে একবার ও বিকেলে আরেকবার খগেন্দ্রর উচ্চতা ও ওজন মাপা হবে। একবার দাঁড় করিয়ে ও একবার শুয়ে থাকা অবস্থায় এই মাপ নেওয়া হবে এবং তা আমাদের লন্ডন কার্যালয়ে পাঠানো হবে।’আশা করা হচ্ছে, ১৮তম জন্মদিনেই আনুষ্ঠানিকভাবে খগেন্দ্রর হাতে বিশ্বের সবচেয়ে বেঁটে মানুষের স্বীকৃতির সনদ তুলে দেবেন গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের কর্মকর্তারা। এএফপি।