গিলানিকে অযোগ্য ঘোষণা করতে আদালতে আবেদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানিকে অযোগ্য ঘোষণা করতে দেশটির সুপ্রিম কোর্টে আবেদন করেছেন একজন আইনজীবী। গত বৃহস্পতিবার এই আবেদন করা হয়।মোহাম্মদ আজহার সিদ্দিকী নামে ওই আইনজীবী তাঁর আবেদনে বলেন, আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত কোনো ব্যক্তি প্রধানমন্ত্রীর পদে থাকতে পারেন না।ওই আইনজীবী তাঁর আবেদনে উল্লেখ করেন, সংবিধানের ৬৩(১) জি অনুচ্ছেদ অনুযায়ী, প্রধানমন্ত্রী গিলানি জাতীয় পরিষদের সদস্য পদে থাকার অযোগ্য হয়ে গেছেন। এতে আরও বলা হয়, প্রধামন্ত্রীর মন্ত্রিসভা, তাঁর উপদেষ্টা ও প্রতিমন্ত্রীরা দায়িত্ব পালন অব্যাহত রাখতে পারেন না। সংবিধানের ৯১ অনুচ্ছেদ অনুযায়ী, আদালতের রায়ের পর থেকে তাঁদের সব কর্মকাণ্ড অবৈধ। ডন।