গিলানির আসনে তাঁর ছেলেই জিতলেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানে আদালতের রায়ে বরখাস্ত প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির আসনে উপনির্বাচনে জয়লাভ করেছেন তাঁর ছেলে আবদুল কাদির গিলানি। গত বৃহস্পতিবার ওই আসনে উপনির্বাচন হয়।পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, মুলতানের একটি আসনে কাদির গিলানি ৬৪ হাজার ৬২৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শওকত বোসান পেয়েছেন ৬০ হাজার ৫৩২ ভোট।পাকিস্তানের প্রধান বিরোধী দল সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মুসলিম লিগ (পিএমএল-এন) ও ক্রিকেট তারকা ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ পার্টি স্বতন্ত্র প্রার্থী শওকতকে সমর্থন দিয়েও কাদির গিলানির জয় ঠেকাতে পারেনি। ডন নিউজ।