গিলানির চ্যালেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি গতকাল শুক্রবার বলেছেন, তিনি কোনো অসাংবিধানিক প্রক্রিয়া মেনে নেবেন না। এ জন্য কর্তৃপক্ষ চাইলে তাঁকে গ্রেপ্তার করতে পারে। পাকিস্তানের জাতীয় জবাবদিহি ব্যুরোর (এনএবি) এক নোটিশের প্রেক্ষাপটে সংবাদ সম্মেলন করে এ কথা বলেন তিনি। পাকিস্তানের ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের (এনআইসিএল) চেয়ারম্যান নিয়োগ কেলেঙ্কারি নিয়ে গিলানির বক্তব্য জানতে চায় এনএবি। ডন।