গিলানির ছেলেকে উদ্ধারে পুলিশের অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলি হায়দার গিলানি
আলি হায়দার গিলানি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির ছেলে ‘অপহূত’ আলি হায়দার গিলানিকে উদ্ধারে গতকাল বৃহস্পতিবার পুলিশ এক অভিযান চালিয়েছে।খাইবার পাখতুনখাওয়া প্রদেশের নওশেরা জেলায় চালানো এ অভিযানে হায়দার গিলানির সন্ধান পাওয়া না গেলেও আবদুল ওয়াহাব নামের এক ব্যক্তিকে উদ্ধার করা হয়।পাকিস্তানের প্রভাবশালী ইংরেজি দৈনিক ডন এ খবর জানিয়ে বলেছে, উদ্ধার হওয়া ওয়াহাব দাবি করেছেন, হায়দার গিলানিকে তাঁর সঙ্গেই আটকে রাখা হয়েছিল।স্থানীয় পুলিশ কর্মকর্তা জাহান জেব বলেন, অভিযান অব্যাহত রয়েছে। ইতিমধ্যে সন্দেহভাজন দুই অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলেও তিনি নিশ্চিত করেন। ডন।