গিলানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন দেশটির একটি দুর্নীতি দমন আদালত৷ গতকাল বৃহস্পতিবার জারিকৃত ওই গ্রেপ্তারি পরোয়ানায় পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) জ্যেষ্ঠ নেতা মাখদুম আমিন ফাহিমেরও নাম আছে৷ খবর ডন নিউজের৷
পাকিস্তানের বাণিজ্য উন্নয়নবিষয়ক সংস্থা টিডিএপির অার্থিক অনিয়মবিষয়ক এক মামলায় উপস্থিত না থাকায় গিলানি ও ফাহিমের বিরুদ্ধে আদালত ওই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন৷ পাকিস্তানের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো এফআইএ ওই মামলা দায়ের করে৷ ফাহিম ওই সময় বাণিজ্যমন্ত্রী ছিলেন৷
আদালত এর আগে গিলানি ও ফাহিমের কাছে আদালতে উপস্থিত থাকার জন্য তিনবার নোটিশ পাঠিয়েছেন৷ তবে তাঁরা আদালতে হাজির না হওয়ায় তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়৷