গুজবের পেছনে ছুটবেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং দুর্নীতির তদন্ত চলাকালে ‘গুজবের পেছনে না ছোটার’ জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানালেন। গতকাল শনিবার রাজধানী নয়াদিল্লিতে রাষ্ট্রীয় উদ্যোগে নির্মিত একটি মিডিয়া সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলছিলেন তিনি। খনি বরাদ্দে দুর্নীতির অভিযোগ নিয়ে পার্লামেন্টে বিরোধী দলগুলোর হট্টগোলের প্রেক্ষাপটে সাংবাদিকদের এ কথা বললেন মনমোহন সিং। অনুষ্ঠানে মনমোহন বলেন, দুর্নীতির প্রচারণার মাধ্যমে তদন্ত কার্যক্রমকে বাধাগ্রস্ত হতে দেওয়া মোটেই উচিত নয়। তা ছাড়া গুজবের পেছনে ছোটা অনুসন্ধানী সাংবাদিকতার বিকল্প হতে পারে না। একের পর এক দুর্নীতির কেলেঙ্কারির অভিযোগের মুখে মনমোহনের সরকার বেশ কিছুদিন ধরেই চাপের মধ্যে রয়েছে। এএফপি।