গুজরাটে দুটি সামরিক হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ, নিহত ৯
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের গুজরাটে গতকাল বৃহস্পতিবার ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) দুটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষে নয়জন নিহত ও একজন আহত হয়েছেন। হতাহত ব্যক্তিরা সবাই আইএএফের সদস্য। সংঘর্ষের পর গুজরাটের জামনগর জেলার কাছে সারমাত গ্রামে হেলিকপ্টার দুটি বিধ্বস্ত হয়। আহমেদাবাদে প্রতিরক্ষা বিভাগের পিআরও জানান, এমজি মেহতা গ্রুপ ক্যাপ্টেন এমআই-১৭ হেলিকপ্টার দুটি বিধ্বস্ত হওয়ার খবর নিশ্চিত করেছেন। স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় এ দুর্ঘটনা ঘটে। এতে বিমানবাহিনীর নয়জন সদস্য নিহত হন। তাঁদের মধ্যে চারজন বৈমানিক ও সহকারী বৈমানিক এবং বাকিরা বিমানবাহিনীর সেনা।সূত্রটি জানায়, একটি হেলিকপ্টার উড্ডয়নের সময় একটি বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে আগুন ধরে যায়। পরে সেটির পাশাপাশি উড্ডয়নকারী অপর একটি প্রশিক্ষণ হেলিকপ্টারকেও ধাক্কা দেয় এবং দুটিই বিধ্বস্ত হয়। হিন্দুস্তান টাইমস।