গুজরাটে বিশ্ব হিন্দু পরিষদ নেতার বিদ্বেষপূর্ণ বক্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের লোকসভা নির্বাচনের মাঝপথে এবার ঘৃণ্য ও বিদ্বেষপূর্ণ মন্তব্য করেছেন বিশ্ব হিন্দু পরিষদের সভাপতি প্রবীণ তোগাদিয়া। তিনি হিন্দু-অধ্যুষিত এলাকা থেকে মুসলিমদের বের করে দিতে বলেছেন।
গুজরাট রাজ্যের ভবনগর এলাকায় গত শনিবার সন্ধ্যায় এক বিক্ষোভ সমাবেশে তোগাদিয়া এ কথা বলেন। এক মুসলিম ব্যবসায়ী একটি বাড়ি কেনার প্রতিবাদে ভিএইচপি এবং বজরং দল ওই বিক্ষোভের আয়োজন করে।
ওই বাড়িটি দখলে নিয়ে সেখানে বজরং দলের সাইনবোর্ড টাঙিয়ে দিতে বিক্ষোভকারীদের প্রতি নির্দেশ দেন তোগাদিয়া। বাড়িটি ছেড়ে দেওয়ার জন্য মুসলিম ওই ব্যবসায়ীকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দেন তোগাদিয়া। এই সময়ের মধ্যে বাড়ি না ছাড়লে পাথর, টায়ার ও টমেটো নিয়ে ওই ব্যবসায়ীর অফিসে যেতে বিক্ষোভকারীদের নির্দেশ দেন। তিনি বলেন, ‘এতে অন্যায় কিছু নেই’ টাইমস অব ইন্ডিয়া।