পাকিস্তানে বিস্ফোরণে ১৭ শিশুশিক্ষার্থী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের পূর্বাঞ্চলের গুজরাট শহরে একটি স্কুলভ্যানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১৭ জন শিশুশিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে ১০ জন। আজ শনিবার সকালে কট ফাতেহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশের বরাত দিয়ে ডন নিউজ অনলাইনের খবরে জানানো হয়, আজ ওই স্কুলভ্যানে করে ২০-২৫ জন শিক্ষার্থী বিদ্যালয়ে যাচ্ছিল। আচমকা গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হলে গাড়িটিতে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলে ১২ জন দগ্ধ হয়ে মারা যায়। পরে আরও পাঁচজনের মৃত্যু হয়। উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে আহত শিশুদের স্থানীয় একটি হাসপাতালে পাঠায়। ঘটনার পর থেকে ওই স্কুলভ্যানের চালক পলাতক বলে জানিয়েছে পুলিশ।