গুপ্তচর সন্দেহে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুপ্তচর সন্দেহে যুক্তরাজ্যের নটিংহ্যাম বিশ্ববিদ্যালয়ের স্নাতক লরা সামনারকে ১০ দিনের মধ্যে রাশিয়া ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁর কাছে শিক্ষার্থী ভিসার পরিবর্তে বাণিজ্যিক ভিসা রয়েছে বলে জানানো হয়। সন্দেহভাজন গুপ্তচর গণ্য করে রাশিয়া থেকে আগেও বিদেশি গবেষকদের ফেরত পাঠানো হয়েছে। অভিযোগ করা হয়, সামনারের গবেষণার বিষয় ‘রাশিয়ার শ্রমিকদের জীবন এবং বিশ শতকের প্রথমার্ধে সংঘটিত বিপ্লবে তাঁদের ভূমিকা’ হলেও আসলে তিনি নিজের শিক্ষা উপদেষ্টা সারাহ ব্যাডককের জন্য তথ্য সংগ্রহ করছিলেন। আর ব্যাডকক ‘রাশিয়ায় সরকার পরিবর্তনের’ ব্যাপারে বিশেষজ্ঞ।
গার্ডিয়ান