গুপ্তচরবৃত্তির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথিত গুপ্তচরবৃত্তির অভিযোগে বার্লিনে কর্মরত যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) এক কর্মকর্তাকে বহিষ্কারের নির্দেশ দিয়েছে জার্মান সরকার। বার্লিনে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসে দুজন জার্মান কর্মকর্তার তথ্য ফাঁসের অভিযোগের জেরে সিআইএর ওই কর্মকর্তাকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে। খবর বিবিসি ও এপির।
জার্মানির গোয়েন্দা সংস্থার কাজ তদারকির দায়িত্বে থাকা সংসদীয় কমিটির চেয়ারম্যান ক্লিমেন্স বিননাইজার গতকাল বৃহস্পতিবার সাংবাদিকের কাছে সরকারের নির্দেশের কথা জানান। তিনি বলেন, জার্মানির রাজনীতিকদের নিয়ে গুপ্তচরবৃত্তির জন্য সিআইএর কর্মকর্তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
গত সপ্তাহে ৩১ বছর বয়সী একজন জার্মান গোয়েন্দা কর্মকর্তা গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। অপর একজন জার্মান সেনার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ে কর্মরত ওই সেনা যুক্তরাষ্ট্রের হয়ে কাজ করছিলেন।