গুপ্তচরবৃত্তির পক্ষে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউজিল্যান্ডের নাগরিক ও সে দেশে বসবাসরতদের ওপর দেশটির প্রধান গোয়েন্দা সংস্থাকে গুপ্তচরবৃত্তি চালানোর অনুমোদন দিচ্ছে দেশটির সরকার। গতকাল বুধবার এ লক্ষ্যে এক আইন পাস করা হয়েছে। বিভিন্ন মানবাধিকার সংগঠনসহ অনেকের বিরোধিতার মধ্যেই এ আইন পাস করা হলো। গোয়েন্দা সংস্থা গভর্নমেন্ট কমিউনিকেশন সিকিউরিটি ব্যুরোর (জিসিএসবি) ক্ষমতা বাড়াতে একটি বিল পার্লামেন্টে উত্তেজনাপূর্ণ বিতর্কের পর ৬১-৫৯ ভোটে পাস হয়। এএফপি।