গুমের ঘটনা সামাল দিতে ব্যর্থ মেক্সিকো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেক্সিকোর সরকার সে দেশে হাজার হাজার মানুষ গুম হওয়ার ঘটনা তদন্তে যথাযথ পদক্ষেপ নিচ্ছে না। মানবাধিকারবিষয়ক আন্তর্জাতিক সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গত মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা বলেছে। প্রতিবেদনে অ্যামনেস্টি বলেছে, মানুষ গুম হওয়ার ঘটনা মেক্সিকোয় একটি সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ, দেশটির কেন্দ্রীয় বা প্রাদেশিক কর্তৃপক্ষ এ ধরনের ঘটনা বিনা প্রতিবাদে মেনে নিচ্ছে এবং তা কঠোর হাতে দমন করতে অস্বীকৃতি জানাচ্ছে।দাপ্তরিক হিসাবমতে, ২০০৬ সালের ডিসেম্বর থেকে এ পর্যন্ত মেক্সিকোয় ২৬ হাজার মানুষ নিখোঁজ হয়েছে। কাকতালীয়ভাবে একই সময়ে দেশটিতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে লড়তে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল। মেক্সিকোর সাবেক প্রেসিডেন্ট ফেলিপে ক্যালদেরন মাদক ব্যবসার বিরুদ্ধে লড়াই করার এই কর্মসূচি গ্রহণ করেছিলেন। বিবিসি।