গুরুত্ব পাবে যেসব বিষয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জার্মানির হামবুর্গে আজ থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী জি-২০ সম্মেলন। এর আগে গতকাল ওই এলাকায় পুঁজিবাদবিরোধী কর্মীরা (বাঁ থেকে) চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে (বসা), ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ, জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা (বসা) এবং ইতালির প্রধানমন্ত্রী পাওলো জেন্তিলোনির মুখোশ পরে বিক্ষোভ প্রদর্শন করেন l ছবি: এএফপি

অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশগুলোর সংগঠন জি-২০-এর দুই দিনব্যাপী সম্মেলন আজ শুক্রবার জার্মানির হামবুর্গে শুরু হবে। জোটের ১২তম এই সম্মেলন উপলক্ষে হামবুর্গে একত্র হবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ বিশ্বের শীর্ষ নেতারা। উদ্ভুত ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে সমৃদ্ধিশালী দেশগুলোর নতুন কিছু মুখের এতে হাজির হওয়াকে কেন্দ্র করে সম্মেলনে গুরুত্ব পেতে পারে এমন পাঁচটি বিষয়ের তালিকা প্রকাশ করেছে মার্কিন টিভি চ্যানেল সিএনবিসি।

প্রতিরক্ষা

গত মঙ্গলবার নিভৃতকামী দেশ উত্তর কোরিয়া প্রথমবারের মতো দূরপাল্লার আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) পরীক্ষা সফলভাবে সম্পন্ন করে। জি-২০ নেতাদের আলোচনায় প্রতিরক্ষা ইস্যুটি অত্যন্ত গুরুত্ব পাবে বলে মনে করা হচ্ছে। 

সন্ত্রাসবাদ মোকাবিলা

সম্প্রতি একের পর এক বিভিন্ন স্থানে সন্ত্রাসী হামলার ঘটনা বেড়েছে। বিশেষত, ইউরোপকেন্দ্রিক ‘ইসলামি উগ্রবাদ’ মাথাচাড়া দিয়েছে। ফ্রান্স, যুক্তরাজ্যসহ হামলায় আক্রান্ত দেশের নেতারা নিরাপত্তা পদক্ষেপ বাড়িয়েছেন। তা সত্ত্বেও নতুন করে সন্ত্রাসবিরোধী পদক্ষেপ সম্মেলনে মনোযোগ পাবে বলে মনে করা হচ্ছে।

ট্রাম্প-পুতিন বৈঠক

জি-২০ শীর্ষ বৈঠকের পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রথমবারের মতো মুখোমুখি বৈঠকে মিলিত হবেন।  সবারই দৃষ্টি বৈঠকটির দিকে।

বাণিজ্য

সম্মেলন শুরুর এক দিন আগে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল জি-২০ নেতাদের সঙ্গে ‘কঠোর আলোচনার’ জন্য তাঁর প্রস্তুত থাকার কথা জানান। চীনের প্রেসিডেন্ট সি চি পিং মুক্ত বাণিজ্যে থাকার পক্ষে ইঙ্গিত দিয়েছেন। আর যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে যাওয়ার প্রেক্ষাপটে দেশটির প্রধানমন্ত্রী থেরেসা মে বিশ্বের সমৃদ্ধ অর্থনীতির দেশগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য গড়তে মনোযোগী হবেন বলে ধারণা করা হচ্ছে।

জলবায়ু পরিবর্তন

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্যারিস চুক্তি থেকে  ট্রাম্পের সরে আসার বিষয়টি এবারের জি-২০ সম্মেলনে সামনে আসতে পারে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মেসহ আরও কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধানেরা বিষয়টিকে চ্যালেঞ্জ করার ইঙ্গিত দিয়েছেন।