গুরুত্বপূর্ণ ইস্যুতে তিন প্রধান দল
অর্থনীতিকনজারভেটিভ: এ বছর সরকারি ব্যয় হ্রাস করা হবে ৯ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার। স্বাস্থ্য এবং বিদেশি সাহায্য ছাড়া সব বিষয়েই ব্যয় হ্রাস করা হবে।লেবার: অর্থনৈতিক পুনরুদ্ধার প্রচেষ্টা অব্যাহত রাখতে আগামী বছর ব্যয় আরও বাড়ানো হবে। তবে এরপর অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং কম গুরুত্বপূর্ণ সরকারি ব্যয় হ্রাসের মাধ্যমে ২০১৪ সালের মধ্যে ঘাটতি অর্ধেকের বেশি কমিয়ে আনা হবে।লিবারেল ডেমোক্র্যাটস: প্রতিবছর ১৫ বিলিয়ন পাউন্ড করে ব্যয় হ্রাস করা হবে। ব্যয় কমানো হবে শুধু কম গুরুত্বপূর্ণ খাতে।অভিবাসনকনজারভেটিভ: অভিবাসনের হার কমাতে ইউরোপীয় ইউনিয়ন-বহির্ভূত দেশগুলোর জন্য কোটা নির্ধারণ করবে।লেবার: সম্প্রতি চালু করা অস্ট্রেলিয়া কায়দার পয়েন্ট পদ্ধতি জোরদার করা হবে। বিদেশি নাগরিকদের জন্য পরিচয়পত্র বাধ্যতামূলক করা হবে।লিবারেল ডেমোক্র্যাটস: পুলিশি ক্ষমতা দিয়ে ন্যাশনাল বর্ডার ফোর্স গঠন করা হবে। বৈধ কাগজ ছাড়া ১০ বছরের বেশি ব্রিটেনে বসবাস করছে, এমন বিদেশিদের নাগরিকত্ব অর্জনের সুযোগ দেওয়া হবে।প্রতিরক্ষাকনজারভেটিভ ও লেবার: আট হাজার কোটি পাউন্ড ব্যয়ে ‘ট্রাইডেন্ট’ পরমাণু ক্ষেপণাস্ত্র-ব্যবস্থা প্রতিস্থাপন করবে। লিবারেল ডেমোক্র্যাটস: ‘ট্রাইডেন্ট’ পরমাণু ক্ষেপণাস্ত্র প্রতিস্থাপন বাতিল করবে।পরমাণু জ্বালানিকনজারভেটিভ ও লেবার: নতুন পরমাণু জ্বালানি কেন্দ্র চালু করার কাজ জোরদার করবে।লিবারেল ডেমোক্র্যাটস: নতুন পরমাণু জ্বালানি কেন্দ্রের বিরোধিতা করবে। এএফপি।