গুরুত্বপূর্ণ সামরিক পদে নিয়োগ পেলেন চীনা ভাইস প্রেসিডেন্ট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনের শক্তিশালী সেন্ট্রাল মিলিটারি কমিশনের ভাইস চেয়ার হিসেবে দেশটির ভাইস প্রেসিডেন্ট সি জিনপিংয়ের নাম ঘোষণা করা হয়েছে। তাঁকে প্রেসিডেন্ট হু জিনতাওয়ের উত্তরসূরি হিসেবে নিয়োগের জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির বার্ষিক বৈঠকের শেষ দিনে এ সিদ্ধান্ত নেওয়া হয়।হু জিনতাওকে অবশ্যই ২০১২ সালের মধ্যে দলীয় প্রধানের এবং ২০১৩ সালের মধ্যে প্রেসিডেন্টের পদ থেকে অবসর নিতে হবে।প্রেসিডেন্ট হওয়ার আগে হু জিনতাওকেও কমিশনে নিয়োগ দেওয়া হয়েছিল। এ কমিশন চীনা সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করে থাকে।৫৭ বছর বয়সী সি জিনপিং প্রেসিডেন্ট হু জিনতাওয়ের অধীনে কাজ করবেন। হু জিনতাও বর্তমানে কমিশনের প্রেসিডেন্ট। মিলিটারি কমিশনে নিয়োগকে দেশের শীর্ষ পদের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। বিবিসি।