গুরুর কেন্দ্র শূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহাম্মদ আফজাল গুরুর জেলা বারামুল্লার সপর শহরের ১১টি কেন্দ্রে গতকাল বুধবার বেলা আড়াইটা পর্যন্ত একটি ভোটও পড়েনি৷ ২০০১ সালে ভারতের পার্লামেন্টে হামলার দায়ে ২০১৩ সালের ৯ ফেব্রুয়ারি ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ভারতের নাগরিক আফজাল গুরুর৷ সপোর শহর জঙ্গিদের আস্তানা হিসেবে পরিচিত৷ খবরে বলা হয়, কাশ্মীরের এই অঞ্চলটির লোকজনের ভোট প্রত্যাখ্যানের এই ঘটনায় কেউ অবাক হয়নি৷ টাইমস অব ইন্ডিয়া৷