গুলিতে সৌদি সেনা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় এলাকা কাতিফে গত শুক্রবার বিক্ষোভকারীদের গুলিতে এক সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক সেনা। গতকাল শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এ কথা জানিয়েছেন। মুখপাত্র জানান, নিহত সেনার নাম হুসেইন বাওয়াহ আলী জাবানি। আহত সেনার নাম সাদ মিতেব মোহাম্মদ আল-শাম্মারি। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।ওই মুখপাত্র জানান, শুক্রবার সন্ধ্যার দিকে কাতিফে একদল সেনা টহল দিচ্ছিল। এ সময় একটি মোটরসাইকেল থেকে সশস্ত্র বন্দুকধারীরা সেনাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে সেনারা পাল্টা গুলি ছুড়লে মোটরসাইকেলের চার আরোহীর একজন নিহত হন। কাতিফের সংখ্যাগুরু শিয়ারা দীর্ঘদিন ধরে বৈষম্যের অভিযোগ করে আসছে। গত সপ্তাহে কাতিফে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করার সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা কয়েকজন বিক্ষোভকারীকে আটক করেন।গত বছর শিয়া অধ্যুষিত বাহরাইনে সুন্নি রাজপরিবারের বিরুদ্ধে ব্যাপক বিদ্রোহ শুরু হয়। বিবিসি।