ছুরিকাঘাত ও গুলিতে ব্রিটিশ এমপির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জো কক্স
জো কক্স

গুলিবিদ্ধ ব্রিটিশ পার্লামেন্ট সদস্য জো কক্স মারা গেছেন। আজ বৃহস্পতিবার ছুরিকাঘাত ও গুলিবিদ্ধ হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। দেশটির পুলিশের বরাত দিয়ে এএফপির খবরে এ কথা বলা হয়েছে।

আজ বৃহস্পতিবার নির্বাচনী এলাকা লিডস শহরের অদূরে অজ্ঞাত একজন তাঁকে ছুরিকাঘাত করে এবংং পরে গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ হওয়ার পরপরই জো কক্সকে অ্যাম্বুলেন্সে করে লিডস শহরের একটি হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎ​সাধীন অবস্থার সেখানে তার মৃত্যু হয়।

পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে।
৪১ বছর বয়সী দুই সন্তানের জননী কক্স ২০১৫ সালে দেশটির সাধারণ নির্বাচনে লেবার পার্টির প্রার্থী হিসেবে জয়ী হন।