গুয়াতেমালায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুয়াতেমালায় প্রবল বর্ষণ ও ভূমিধসকে ‘জাতীয় ট্র্যাজেডি’ বলে উল্লেখ করেছেন দেশটির প্রেসিডেন্ট আলভারো কোলোম। দেশটির দক্ষিণাঞ্চলের তিনটি এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। প্রবল বর্ষণ ও ভূমিধসে গতকাল সোমবার পর্যন্ত দেশটিতে অন্তত ৩৮ জন নিহত ও ২৪ জন নিখোঁজ রয়েছেন।ভূমিধস এলাকা পরিদর্শন করতে গিয়ে প্রেসিডেন্ট আলভারো বলেন, ‘এটা জাতীয় ট্র্যাজেডি।’ তিনি একে গত মে মাসে ট্রপিক্যাল ঝড়ে ক্ষয়ক্ষতির সঙ্গে তুলনা করেন। ওই ঝড়ে ১৬৫ জন নিহত হয়।ফায়ার সার্ভিস বিভাগের মুখপাত্র মারিও ক্রুজ জানান, নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে তৎপরতা চলছে। প্রতিকূল আবহাওয়ার কারণে সমস্যা হচ্ছে। উদ্ধার-তৎপরতা শেষ করতে তিন দিন সময় লাগতে পারে।সরকারি কর্মকর্তারা বলছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। দেশের দক্ষিণাঞ্চলের এসকুইন্টেলা, রেটালহুলেউ ও সাসিটেপাকুয়েজ এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আরও ভারী বর্ষণের আশঙ্কায় প্যান-আমেরিকান মহাসড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। এএফপি।