গুয়াতেমালায় ভূমিকম্পে নিহত ৪৮
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালার উপকূলে গত বুধবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে কমপক্ষে ৪৮ জন নিহত হয়েছে। রিখটার স্কেলে ভূকম্পনের তীব্রতা ছিল ৭ দশমিক ৪।মার্কিন ভূতাত্ত্বিক জরিপ কেন্দ্র জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল গুয়াতেমালা সিটি থেকে ১০০ মাইল দূরে, মাটির ২৬ মাইল গভীরে। ভূমিকম্পে ঘরবাড়ি, যানবাহন ও রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হয়েছে। বিদ্যুৎহীন হয়ে পড়েছে ৭৩ হাজার মানুষ। নিহত ব্যক্তিদের বেশির ভাগই মেক্সিকান সীমান্তের কাছে সান মারকোস রাজ্যে পাহাড়ি অঞ্চলে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। রয়টার্স।