গুয়াতেমালায় শপথ নিলেন পেরেজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুয়াতেমালার নতুন প্রেসিডেন্ট হিসেবে ওটো পেরেজ মনিলা (৬১) গতকাল রোববার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে তিনি জয়লাভ করেন। ১৯৮৬ সালে দেশটিতে গণতান্ত্রিক ব্যবস্থা চালু হওয়ার পর তিনিই প্রথম সামরিক কর্মকর্তা, যিনি ভোটের মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচিত হলেন।প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর মনিলা দেশটি থেকে সহিংস অপরাধ ও মাদক ব্যবসা কমিয়ে আনতে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। মাদক পাচার বন্ধে তিনি আন্তর্জাতিক সহায়তাও চেয়েছেন। একই সঙ্গে দারিদ্র্য হ্রাস এবং শিশুদের অপুষ্টি দূর করারও প্রতিশ্রুতি দিয়েছেন।দায়িত্ব গ্রহণকালে হাজার হাজার উল্লসিত সমর্থকের উদ্দেশে এক বক্তব্যে সাবেক এই সামরিক জেনারেল বলেন, তিনি গুয়াতেমালার জন্য ‘তাৎপর্যপূর্ণ পরিবর্তন’ আনতে চা। বিবিসি।