গুয়ানতানামো বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিউবার কুখ্যাত মার্কিন কারাগার গুয়ানতানামো বে বন্ধের দাবিতে গত রোববার থেকে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ করছেন মানবাধিকারকর্মীরা।এরপর হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও ওই বন্দিশিবির বন্ধে অঙ্গীকারবদ্ধ।গুয়ানতানামো বন্ধের দাবিতে উইটনেস অ্যাগেইনস্ট টর্চার সংগঠনের কর্মীরা গত রোববার থেকে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ শুরু করেন। আজ বুধবার পর্যন্ত তাঁরা ওই বিক্ষোভ চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন। এএফপি।