গুয়ানতানামোর উইঘুর বন্দীদের মুক্তির আবেদন খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুয়ানতানামো কারাগারে বন্দী চীনের উইঘুর সম্প্রদায়ের বাসিন্দাদের যুক্তরাষ্ট্রের মাটিতে মুক্তি দেওয়ার আবেদন খারিজ করে দিয়েছেন মার্কিন সুপ্রিম কোর্ট। খবর ডনের।সুপ্রিম কোর্ট ২৩ মার্চ ওই আবেদনের ওপর শুনানির পরিকল্পনা করেছিলেন, যাতে কিউবার গুয়ানতানামো বের বিতর্কিত সামরিক বন্দিশিবির বন্ধের ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ধীরে চলা অভিযান বাস্তবায়ন করা যায়।গত সোমবার যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত বলেছেন, ‘এই মামলায় অন্য দেশে পুনর্বাসনের জন্য প্রত্যেক বন্দী অন্তত একটি প্রস্তাব পেয়েছেন। এর পরিবর্তন হলে তা বর্তমানের আইনি ব্যবস্থাকে প্রভাবিত করতে পারে। এ ধরনের মামলায় নতুন ঘটনার পরিপ্রেক্ষিতে সৃষ্টি হওয়া বিষয়ে এখনো কোনো আদালত রায় দেননি। তাই প্রথমবারের মতো বিষয়টি খারিজ করছি আমরা।’পরবর্তী পদক্ষেপ নিতে সুপ্রিম কোর্ট মামলাটি আপিল আদালতে পাঠিয়েছেন। যুক্তরাষ্ট্রে মুক্তি দেওয়ার ব্যাপারে একই আদালত এর আগে গত বছরের ফেব্রুয়ারিতে বন্দীদের আবেদনের বিপক্ষে রায় দেন।গুয়ানতানামো বন্দিশিবিরে উইঘুর সম্প্রদায়ের ২২ জন বন্দীর মধ্যে এখনো সাতজন রয়েছেন। সাতজনের মধ্যে দুজনের সুইজারল্যান্ড যাওয়ার কথা। অন্য পাঁচজনকে গ্রহণ করতে রাজি হয়েছে প্রশান্ত মহাসাগরের ছোট দেশ পালাউ। তবে পালাউ যাওয়ার ব্যাপারে তেমন রাজি নন বন্দীরা।যুক্তরাষ্ট্রভিত্তিক উইঘুর আইনজীবী নুরু তুর্কেল বলেন, পালাউ সরকার এখনো দেশটিতে থাকা গুয়ানতানামোর সাবেক বন্দীদের নাগরিকত্ব না দিতে পারায় অনিশ্চিত অবস্থায় পড়েছেন তাঁরা।উইঘুর সম্প্রদায়ের বন্দীদের ওয়াশিংটনভিত্তিক আইনজীবী রাবিয়া কাদির বলেন, সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত হতাশাজনক। জিনিউজ।