গুয়ানতানামোর বন্দী আহমেদ ঘাইলানির যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৯৮ সালে আফ্রিকায় দুটি মার্কিন দূতাবাসে বোমা হামলার ঘটনার বিচারে কিউবায় মার্কিন কারাগার গুয়ানতানামো বের সাবেক বন্দী আহমেদ ঘাইলানিকে (৩৬) যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ফেডারেল আদালতের বিচারক লুইস কাপলান এই দণ্ডাদেশ দেন। ঘাইলানি গুয়ানতানামোর প্রথম বন্দী, যাঁর বিচার যুক্তরাষ্ট্রের বেসামরিক আদালতে হলো।এই রায়কে স্বাগত জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন। বিস্ফোরকের সাহায্যে মার্কিন সম্পদের ক্ষতি ও ধ্বংস করার ষড়যন্ত্রের দায়ে গত বছর ঘাইলানিকে দোষী সাব্যস্ত করা হয়। তবে হত্যাকাণ্ডের অভিযোগ থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হয়। এএফপি, বিবিসি।