গুয়ানতানামোর ৮৪ জন বন্দী এখন অনশনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিউবায় অবস্থিত যুক্তরাষ্ট্রের বন্দিশিবির গুয়ানতানামো বেতে এখন ৮৪ জন বন্দী অনশন করছেন। সেখানে বর্তমানে ১৬৬ জন বন্দী রয়েছেন। অনির্দিষ্টকালের জন্য দেওয়া আটকাদেশের প্রতিবাদে গত ফেব্রুয়ারিতে বন্দীরা অনশন শুরু করেন। এখানকার অধিকাংশ বন্দীকেই বিনা অভিযোগে আটক রাখা হয়েছে। গত কয়েক সপ্তাহে অনশনকারীর সংখ্যা দ্রুত বেড়ে যায়। গত বুধবার অনশনকারীর সংখ্যা ছিল ৫২ জন। আর গত শুক্রবার তা ৬৩ জনে গিয়ে দাঁড়ায়।যুক্তরাষ্ট্রের সামরিক সূত্র জানায়, অনশনরত বন্দীদের মধ্যে ১৬ জনকে জোরপূর্বক খাবার খাওয়ানো হয়েছে এবং পাঁচজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে কারও অবস্থাই গুরুতর নয়। বিবিসি।