গুয়েতেমালায় শিশু সদনে আগুন, নিহত ১৯
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুয়েতেমালায় একটি শিশু সদনে আগুন লাগার ঘটনায় অন্তত ১৯ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির অগ্নিনির্বাপণ কর্মীরা। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ২৫ জন।
বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, আজ বুধবার দেশটির রাজধানী গুয়েতেমালা সিটি থেকে ২৫ কিলোমিটার দূরে সান হোসে পিনুলার ভারজেন দে আসুনসিওন শেল্টারে এই ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্বেচ্ছাসেবী অগ্নিনির্বাপণ দলের মুখপাত্র অস্কার ফ্রাঙ্কো বলেন, ‘আমরা এখন পর্যন্ত ১৯ জনের মরদেহ উদ্ধার করেছি। কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।’
শিশু সদনটিতে ১৮ বছর বয়সী শিশুরা থাকে। বিশেষ করে পাচারের শিকার কিংবা নির্যাতনের শিকার তাদেরই এখানে রাখা হয়।