গৃহযুদ্ধের পর শ্রীলঙ্কায় প্রথম আদমশুমারি মার্চ মাসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহযুদ্ধ অবসানের পর শ্রীলঙ্কায় প্রথমবারের মতো আগামী মার্চ মাসে আদমশুমারির উদ্যোগ নেওয়া হয়েছে। গত ৩০ বছরের মধ্যে এবারই দেশটিতে আদমশুমারি হতে যাচ্ছে। গতকাল বুধবার শ্রীলঙ্কার একটি সরকারি সূত্র এ কথা জানিয়েছে।আদমশুমারি ও পরিসংখ্যান বিভাগ দেশের জনসংখ্যা গণনা ছাড়াও শিক্ষা, কম্পিউটার-জ্ঞান, অভিবাসী ও বাড়িতে স্বাস্থ্যবিধি এবং পয়োনিষ্কাশনের ব্যবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ করবে।পরিসংখ্যান অফিসের মহাপরিচালক সুরঞ্জনা ভিদারত্নে বলেছেন, ১৯৮১ সালের পর দেশজুড়ে এটি প্রথম পূর্ণাঙ্গ জরিপ। উত্তর ও পূর্বাঞ্চলে যুদ্ধাবস্থার কারণে দেশের সব অংশে বিস্তৃত জরিপকাজ ব্যাহত হয়েছে।২০০৯ সালের মে মাসে সরকারি বাহিনীর ব্যাপক অভিযানের মুখে বিচ্ছিন্নতাবাদী গেরিলা সংগঠন লিবারেশন টাইগারস অব তামিল ইলম (এলটিটিই) পরাজিত হয়। এর মাধ্যমে কয়েক দশক ধরে চলা শ্রীলঙ্কার রক্তক্ষয়ী জাতিগত সংঘাত বন্ধ হয়। জাতিসংঘের তথ্য অনুযায়ী, সহিংসতায় প্রায় এক লাখ মানুষ নিহত হয়েছে। এএফপি।