গৃহযুদ্ধের ২০তম বার্ষিকী পালন করছে বসনিয়া হার্জেগোভিনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গৃহযুদ্ধের ২০তম বর্ষপূর্তি পালন করছে বসনিয়া-হার্জেগোভিনা। সাবেক যুগোস্লাভিয়া ভেঙে ১৯৯২ সালে দেশটি জন্মের পরপরই রক্তক্ষয়ী গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে। ওই বছরের এপ্রিল মাসে দেশজুড়ে শুরু হওয়া গৃহযুদ্ধ চার বছর স্থায়ী ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের ইতিহাসে এটি ছিল নিকৃষ্টতম প্রাণঘাতী যুদ্ধ। এতে এক লাখ লোকের প্রাণহানি ঘটে বলে ধারণা করা হয়। যুদ্ধের কারণে দেশটির জনসংখ্যার প্রায় অর্ধেক তাদের ঘর ছাড়তে বাধ্য হয়।বসনিয়ার গৃহযুদ্ধটি ছিল মিশ্র ধরনের। সার্ব, ক্রোয়াট ও মুসলমান—তিন পক্ষ এ গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে। বিবিসি।