গেঁটে বাতের জন্য দায়ী আট জিন শনাক্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গেঁটে বাতের জন্য দায়ী আটটি জিন শনাক্ত করেছেন গবেষকেরা। গতকাল মঙ্গলবার চিকিৎসাবিষয়ক সাময়িকী দ্য ল্যানসেট-এর এক প্রতিবেদনে নতুন এ গবেষণার তথ্য প্রকাশ করা হয়।ইংল্যান্ডের নিউ ক্যাসল বিশ্ববিদ্যালয়ের গবেষক জন লাফলিনের নেতৃত্বে এ গবেষণা চালানো হয়। গবেষকেরা গেঁটে বাত আক্রান্ত সাত হাজার ৪০০ জনের এবং এ রোগে আক্রান্ত নন এমন ১১ হাজার মানুষের হাঁটু ও নিতম্বের ডিএনএ কোড বিশ্লেষণ করেন। এতে প্রাপ্ত ফলাফল দ্বিতীয় একটি গ্রুপের মানুষের সঙ্গে মিলিয়ে দেখেন। ওই গ্রুপের বেঁটে বাতে আক্রান্ত সাড়ে সাত হাজার ও এ রোগে আক্রান্ত নন এমন ৪৩ হাজার লোকের ডিএনও কোড বিশ্লেষণ করা হয়। নতুন গবেষণার ফল থেকে ধারণা করা হচ্ছে, গেঁটে বাতে জিনের ভূমিকা ৫০ শতাংশ। আর অর্ধেক নির্ভর করে পারিপার্শ্বিক বিষয়ের ওপর। এএফপি।