গেরহার্ড রিখটারের চিত্রকর্ম রেকর্ড দামে বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মান শিল্পী গেরহার্ড রিখটারের একটি তেলচিত্র তিন কোটি ৪০ লাখ মার্কিন ডলারে গত শুক্রবার বিক্রি হয়েছে। জীবিত কোনো শিল্পীর চিত্রকর্ম বিক্রির ক্ষেত্রে এ পর্যন্ত এটাই সর্বোচ্চ দাম। ‘অ্যাবস্ট্র্যাকটেস বিল্ড’ শিরোনামের ওই চিত্রকর্মটি ১৯৯৪ সালে আঁকা হয়েছে। এটি বিক্রি করেন ইংরেজ রকতারকা এরিক ক্ল্যাপটন। সাদাবি’জ নামের একটি নিলাম প্রতিষ্ঠান লন্ডনে ছবিটি শুক্রবার নিলামের আয়োজন করে। ছবিটি প্রত্যাশার চেয়ে অনেক বেশি দামে বিক্রি হয়। ক্রেতার নাম প্রকাশ করা হয়নি। জার্মানির কোলন শহরের বাসিন্দা ৮০ বছর বয়সী গেরহার্ড রিখটারকে বিশ্বের সেরা চিত্রশিল্পীদের একজন বলে বিবেচনা করা হয়। বিবিসি।