প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজেপির জ্যেষ্ঠ নেতা যশবন্ত সিনহাকে দেখতে গতকাল মঙ্গলবার কারাগারে গেলেন দলের বর্ষীয়ান নেতা এল কে আদভানি। সিনহা প্রায় ১৪ দিন ধরে কারাগারে আছেন। হাজারীবাগে বিদ্যুৎ বোর্ডের এক কর্মকর্তাকে বেঁধে রাখাতে দলীয় কর্মীদের উসকে দেওয়ার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়৷ সিনহা আদালতে জামিনের আবেদন করতে অস্বীকৃতি জানিয়ে বলেন, ঝাড়খন্ডের বিদ্যুৎ পরিস্থিতি ভালো না হওয়া পর্যন্ত তিনি কারাগারেই থাকবেন। তবে গুঞ্জন উঠেছে, বিজেপির কোনো উচ্চপর্যায়ের নেতা তাঁকে দেখতে কারাগারে না আসায় ক্ষুব্ধ হয়েছেন তিনি। এনডিটিভি৷