গোমা দখল করেছে কঙ্গোর বিদ্রোহীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কঙ্গোর বিদ্রোহী গোষ্ঠী এম২৩ গতকাল বুধবার দেশটির পূর্বাঞ্চলীয় গুরুত্বপূর্ণ গোমা শহর দখল করে নিয়েছে। এ ঘটনায় নিরাপত্তা পরিষদে এম২৩-এর দুজন গুরুত্বপূর্ণ নেতার ওপর অবরোধ আরোপের প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে।নিরাপত্তা পরিষদে ফ্রান্সের তোলা ওই প্রস্তাবে এম২৩ বিদ্রোহী গোষ্ঠীর জন্য বিদেশি সহায়তা বন্ধের কথা বলা হয়। বিশেষজ্ঞারা বলছেন, রুয়ান্ডা এম২৩-কে সহায়তা দিচ্ছে।জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র এম২৩-এর শীর্ষস্থানীয় নেতা সুলতানি মাকেনগার ওপর অবরোধ আরোপ করেছে। এএফপি।