গোয়েন্দা তথ্য ছিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেনিয়ার রাজধানী নাইরোবির ওয়েস্টগেট বিপণিবিতানে আল-শাবাবের হামলার আগেই এ ধরনের ঘটনার ব্যাপারে গোয়েন্দা তথ্য ছিল। দেশটির চারজন মন্ত্রী এবং প্রতিরক্ষা বাহিনীর প্রধানকে এ ব্যাপারে জানানো হয়েছিল। কেনিয়ার গণমাধ্যমের খবরে এ কথা বলা হয়েছে। সোমালিয়াভিত্তিক জঙ্গিগোষ্ঠী আল-শাবাবের সদস্যরা ২১ সেপ্টেম্বর অভিজাত বিপণিবিতান ওয়েস্টগেটে নির্বিচারে গুলি ও নির্যাতন চালিয়ে অনেককে হত্যা করে। দীর্ঘ চার দিনের প্রচেষ্টায় বিপণিবিতানটিকে জঙ্গিমুক্ত করা হয়। সরকারি হিসাবেই সেখানে অন্তত ৬৭ জনের প্রাণহানি ঘটেছে। রেডক্রস জানিয়েছে, এখনো ৬১ জন নিখোঁজ। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, জঙ্গিদের নাইরোবি ও কেনিয়ার আরেক শহর মোম্বাসায় হামলার পরিকল্পনা ছিল। বিবিসি।