গোর্খা রাজ্যের দাবিতে জেল ভরো আন্দোলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দার্জিলিং ও ডুয়ার্সের বিশাল এলাকা নিয়ে আলাদা গোর্খা রাজ্যের দাবিতে এবার জেল ভরো আন্দোলন কর্মসূচি শুরু করেছে গোর্খা জনমুক্তি মোর্চা। গতকাল সোমবার ওই কর্মসূচি পালিত হয়েছে।আলাদা গোর্খা রাজ্যের দাবিতে প্রস্তাবিত গোর্খাল্যান্ড এলাকার সব থানার সামনে বিক্ষোভ কর্মসূচিতে শামিল হন মোর্চা সমর্থকেরা। পরে পুলিশ তাঁদের সবাইকে গ্রেপ্তার করে। শিলিগুড়িতেও কয়েক শ মোর্চা সমর্থক জেল ভরো কর্মসূচিতে শামিল হয়। পরে তাদেরও গ্রেপ্তার করা হয়। গোর্খা জনমুক্তি মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি বলেন, সরকারের বাড়াবাড়ির প্রতিবাদ জানাতেই তাঁদের সমর্থকেরা জেল ভরো আন্দোলন শুরু করেছে।